ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  1:00 PM

news image

কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার নামে কোন লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

আজ সোমবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআইইউথর সংশ্লিষ্ট এক কর্মকর্তা আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের শাখায় উল্লেখিত ব্যক্তির এবং তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে তার নামে কোন লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার অনুরোধ করা যাচ্ছে। 

চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লেখিত ব্যক্তির ব্যাংক হিসাবসংশ্লিষ্ট দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা সাবেক এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। তিনি সবশেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে গত দুই মাসের বেশি সময় পর গতকাল রবিবার প্রকাশ্যে এসেছেন কণ্ঠশিল্পী মমতাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গান পোস্ট করে সামনে আসেন তিনি। একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় তাকে।

‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম