ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার পক্ষে আপিল হয়নি, তার সম্পদ বাজেয়াপ্তে চিঠি দিচ্ছে রাষ্ট্রপক্ষ ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধ ক্লিনিক চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ২০ বোতল ভারতীয় মদ আটক সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  7:23 PM

news image

সম্পতি কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের ঘটনা নিয়ে সারাদেশে যখন তোলপাড় চলছে, তখন আসলো আরেক ধর্ষণের খবর। এবার কক্সবাজারে স্কুলছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। অবতিবিলম্বে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, কক্সবাজারের কলাতলীতে মামস্ নামে একটি আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে দুইদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। ছাড়া পেয়ে ওই শিক্ষার্থী ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলাও করেছেন। কিন্তু মামলা নথিভুক্ত হওয়ার এক সপ্তাহ পরও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন তারা এ প্রসঙ্গে আসিফুর রহমান ফেইসবুকে লিখেছেন, ‘অনতিবিলম্বে স্কুলছাত্রীসহ সকল ধর্ষণের বিচার করা হোক। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি দেয়া হোক। আর ধষর্ণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানাচ্ছি।’

শহিদুল ইসলাম লিখেছেন, ‘এই ধরনের ঘটনা তো হবেই! কারণ এখানে কারো কোনো দায়বদ্ধতা নেই! কেউ কোনো অন্যায় করলেও তার কোন শাস্তি হয় না!’

নোরা আলম সিদ্দিকী প্রশ্ন, ‘এবার কক্সবাজারের এস পি সাহেব কি বলবেন?’

উদ্বেগ প্রকাশ করে এস এম নেওয়াজ লিখেছেন, ‘পরিকল্পিতভাবে কক্সবাজার পর্যটন শিল্পকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে .....’

সাইদুর রহমান লিখেছেন, ‘তদন্ত হোক, শেষ পযর্ন্ত না জেনে মন্তব্য করা উচিত নয়। পরে আবার দেখা যাবে, ছেলেটি মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছে।’

ক্ষোভ প্রকাশ করে নীরা হক লিখেছেন, ‘একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু কোনটার কোন সুষ্ঠ বিচার হচ্ছে না। এজন্য অপরাধীরা এসব কাজ করতে একটুও চিন্তা করে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে এ ব্যাপারে সোচ্চার না হলে ধর্ষণ বন্ধ হবে না।’ অনুরোধ জানিয়ে রেজাউল করিম লিখেছেন, ‘আল্লাহর দোহাই, ধর্ষণ কে না বলুন।’ সুমি আক্তার মনে করেন, ‘কক্সবাজার পর্যটন কেন্দ্র বয়কট করা উচিত। নিজেদের জান মাল ইজ্জত রক্ষার স্বার্থে সকলে একযোগে কক্সবাজার বয়কট করুন!’

সূত্র : দৈনিক ইনকিলাব

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম