ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

ওয়েস্ট ইন্ডিজে সাফল্যের রহস্য জানালেন শেখ মেহেদি

#

ক্রীড়া প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৪,  11:27 AM

news image

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

সদ্য সমাপ্ত এই টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি। ক্যারিবিয়ান ব্যাটারদের ঘরের মাঠে আটকে রাখতে পেরেছেন এই অফ স্পিনার। তিন ম্যাচেই পাওয়ার প্লেতে দলকে ভালো শুরু এনে দেন তিনি। তাতে হয়েছেন সিরিজ সেরা। 

সিরিজ সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী বলেন, ‘বিপিএলে ও অন্যান্য দলে একসঙ্গে খেলায় পুরানকে খুব ভালো করেই জানি আমি। অফ স্পিনারদের বিপক্ষে পুরানের কাজ কঠিন হয়ে ওঠে, এটা জানি আমি। এটাই ছিল পরিকল্পনা এবং ভালোভাবে প্রয়োগ করে আমরা সফল হতে পেরেছি।’

প্রথম টি-টোয়েন্টির পর আক্ষেপ করে মেহেদী বলেছিলেন, ২০ ওভারের ক্রিকেট কিংবা ওয়ানডে কোথাও নিজের জায়গা পোক্ত না। বেশিরভাগ ক্ষেত্রেই দলের সমন্বয়ের কারণে মাঠের বাইরে থাকতে হয় তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজে সিরিজসেরা হওয়ায় দলে জায়গা পোক্ত হবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মেহেদী জানান, দল নির্বাচনের প্রক্রিয়াটা তার হাতে নেই। তাই তার কাজ বোলার হিসেবে শুধু পারফর্ম করে যাওয়া।

ম্যাচ শেষে সাংবাদিকদের মেহেদী বলেন, ‘আপনি যেটা বললেন দল নির্বাচন তো আমার হাতে না। পারফরম্যান্স আমি চেষ্টা করতে পারি আর বাদ বাকি দেয়ার আল্লাহর ইচ্ছা। সিলেকশন আমার হাতে না কিন্তু আমার কাজ আমাকে করে যেতে হবে। বাকিটা নির্বাচকদের দায়িত্ব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম