ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ওয়েস্ট ইন্ডিজে তিনদিনের প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরিতে, মিমনুলের শূন্য

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২২,  10:46 AM

news image

২২ গজে আবারও জ্বলে উঠলেন তামিম ইকবাল। ছন্দে থাকা এ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দলের অন্য ব্যাটসম্যানরা যখন ২২ গজে ভুগছিলেন তখন তামিম প্রতাপশালী। ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় বাঁহাতি ওপেনার তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরিতে পৌঁছতে তার স্ট্রাইক রেট ছিল ৬১.৭৩। যেখানে ডট বল ছিল ৭২.৮৪ শতাংশ।

তামিম ভালো করলেও বাংলাদেশের জন্য উদ্বেগ্নজনক হয়ে উঠেছে জয় ও মুমিনুলের পারফরম্যান্স। এই দুই ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। জয় ডানহাতি পেসার লিওসের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুল অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। রান পাননি এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটনও। ৪ রান করে সাজঘরে ফিরেছেন। দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। ১৪০ রানের জুটি গড়েন তারা। যেখানে শান্তর অবদান ৫৪। ফিফটির পরই বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম