ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

#

২২ মার্চ, ২০২৩,  10:30 AM

news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করল দক্ষিণ আফ্রিকা। সেটাও ৪ উইকেটের দাপুটে এক জয়ে। ২৬১ রানের লক্ষ্য ১২৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা। পচেফস্ট্রুমে ব্যাট হাতে ঝড় তোলেন হেইনরিখ ক্লাসেন। ৬১ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। তাতে প্রথম দল হিসেবে ওয়ানডেতে ২৫০ বা তার বেশি রানের লক্ষ্য ২০ ওভারের বেশি বল হাতে রেখেই পাড়ি দিল দক্ষিণ আফ্রিকা। মাঝারি মানের লক্ষ্য পেয়েও সিরিজ হারের শঙ্কা বেশ ভালোভাবেই পেয়ে বসেছিল প্রোটিয়াদের। কেননা ৮৭ রানেই হারায় ৪ উইকেট। এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণটাই নিজের হাতে নিয়ে ফেলেন ক্লাসেন। পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে ৫৫ রানের জুটির পর, ষষ্ঠ উইকেটে ১০৩ রান যোগ করেন মার্কো ইয়ানসেনকে নিয়ে।   মাত্র ৫৪ বলেই দেখা পান সেঞ্চুরির। যা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে দ্রুততম। ৩০ তম ওভার করতে আসা ইয়ানিক ক্যারিয়ার প্রথম বলে ছক্কা মারার পর পরের দুই বলে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ক্লাসেন। প্রোটিয়াদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ইয়ানসেনের ব্যাট থেকে। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আলজারি জোসেফ। এর আগে টস জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের নিমন্ত্রণ দেয় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৯ রানেই কাইল মেয়ার্সকে হারায় ক্যারিবিয়ানরা। যদিও দ্বিতীয় উইকেটে শামার ব্রুকসকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং। কিন্তু তা ভাঙার পর আর বড় জুটির দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৭২ বলে ১১ চার ও ১ ছয়ে ৭২ রান করেন কিং। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন বিয়র্ন ফরতেইন, গেরাল্ড কোয়েতজে ও ইয়ানসেন। বিধ্বংসী ইনিংসে ম্যাচ-সেরার পাশাপাশি সিরিজ-সেরার পুরস্কারও জিতে নেন ক্লাসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম