ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

ওয়ার্নের রুমের মেঝে ও তোয়ালেতে রক্তের দাগ!

#

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০২২,  9:38 PM

news image

ছুটি কাটাতে গিয়ে থাইল্যান্ডে মারা গেলেন শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল। প্রাথমিক তদন্তেও উঠে এসেছে হত্যার কোনো নিশানা পাওয়া যায়নি। তবে তিন দিন পার না হতেই গণমাধ্যমের প্রতিবেদন, থাইল্যান্ডের তদন্তকারীরা কোহ সামুই দ্বীপের ওই হোটেলে লিজেন্ডারি অস্ট্রেলিয়ান ক্রিকেটারের রুমের মেঝে ও গোসলের তোয়ালেতে রক্তের দাগ দেখতে পেয়েছেন। ৫২ বছর বয়সী ওয়ার্নারকে শুক্রবার রাতে তার রুমে অচেতন অবস্থায় দেখতে পন তার সঙ্গীরা। অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত ২০ মিনিট ধরে সিপিআর দেওয়া হয়েছিল তাকে।

কিন্তু স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। রোববার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা ওয়ার্নের রুমের মেঝে ও তোয়ালেতে রক্তের দাগ পেয়েছেন। তারা আরো বলেছে, থাইল্যান্ডে পৌঁছেছেন অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ এবং তার মৃতদেহ দেশে ফিরিয়ে নিতে কাজ করছেন। ওই রিপোর্ট বলছে, ‘অস্ট্রেলিয়া ছাড়ার আগেই ওয়াার্ন বুকে ব্যথা অনুভব করেছিলেন এবং হৃদরোগ ও অ্যাজমার সমস্যা ছিল আগে থেকে। স্থানীয় মিডিয়ার রিপোর্ট ভিলাতে তদন্ত করার সময় তদন্তকারীরা ওয়ার্নের রুম ও গোসলের তোয়ালেতে রক্তের দাগ দেখতে পেয়েছেন।’ বো ফুট পুলিশ স্টেশনের কর্মকর্তা ইয়ুত্তানা সিরিসোমবাত বলেছেন, অটোপসি করার জন্য ওয়ার্নের মরদেহ নেওয়া হয়েছিল থাই মেইনল্যান্ডে। যদিও তার পরিবার চেয়েছিলেন, মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দেশে ফেরত পাঠানো হোক। উইকেন্ড টুডের উদ্ধৃতি দিয়ে ফক্স লিখেছে, স্পিন জাদুকর হৃদরোগে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ আগে কঠিন ডায়েট শুরু করেন। মৃত্যুর কদিন আগেও ওয়ার্নের ইনস্টাগ্রামে এমন আভাস পাওয়া যায়, জুলাইয়ের মধ্যে ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরতে চেয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম