ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ওবায়দুল কাদেরের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  2:10 PM

news image

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,তার স্ত্রী ইশবাতুন নেছা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করার আবেদন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুদক চেয়ারম্যান বরাবর আইনজীবী মো. সুলতান মাহমুদ এ আবেদন দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, ওবায়দুল কাদের (সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে এবং তার ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাৎ কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করে। যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে। আবেদনে আরো বলা হয়, উক্ত ব্যক্তিদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন ২০ এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্ত শেষে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানে আবেদন করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম