ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল

এমপি আনার হত্যা: অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  2:04 PM

news image

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা জড়িত অন্যতম সন্দেহভাজনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এদিকে যে গাড়িতে করে আনারের লাশের টুকরো নিয়ে যাওয়া হয় সেই গাড়িও জব্দ করেছে সিআইডি। গত ১২ মে এমপি আনোয়ারুল আজীম আনার কলকাতায় যান। এর পরের দিন ১৩ মে তাকে খুন করা হয়। ১৪ মে ওই ভাড়া গাড়িতে করে প্রথম পর্যায়ে সংসদের দেহাংশ ফ্ল্যাট থেকে বের করা হয় একটি সুটকেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, ১৪ তারিখ এক মহিলা ও দুই ব্যক্তিকে সুটকেসসহ এক্সেস মলের সামনে নামায়।

অন্যদিকে সিআইডি সিসিভিটি ফুটেজ দেখে জানতে পেরেছে এক্সেস মলে নামানোর আগে নজরুল তীর্থর কাছে গাড়িটি ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল। সেই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই নিয়েই মিটিং হয় গাড়ির মধ্যে বলে জানতে পেরেছে সিআইডি কর্মকর্তারা। এরপর তাদের এক্সেস মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করেছে পুলিশ। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্তের জন্য ভারত পুলিশের একটি স্পেশাল টিম আজ ঢাকায় আসার কথা জানিয়েছে। উল্লেখ্য, গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান।

এরপর তার পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনার। গোপাল বিশ্বাস তার দীর্ঘদিনের পরিচিত। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে যান আনার। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন এই সংসদ সদস্য। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে রক্তমাখা কাপড় উদ্ধার করে কলকাতা পুলিশ। এই ফ্ল্যাটেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম