ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

এমন হারের পর পাকিস্তান শিবিরে বড় দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  11:05 AM

news image

ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তেও বৃষ্টির হানা, তবে শেষ অবধি খেলার ফলাফল পাওয়া গেছে। ভারত বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাবর আজমদের। জবাব দিতে নেমে তার কাছাকাছিও যেতে পারেনি পাকিস্তান। সোমবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর পাকিস্তান শিবিরে বড় শঙ্কাও তৈরি হয়েছে। চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন দুই তারকা পেসার হারিস রউফ ও নাসিম শাহ। ইতোমধ্যে চোটে পড়া দুই পেসারের বদলিও ঠিক করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঝুঁকি নিতে চায় না একবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সে কারণে রউফ-নাসিমের জায়গায় দলে ডাকা হয়েছে দুই পেসার জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে হারিস রউফ ও নাসিম শাহের অস্বস্তির কারণেই অন্তর্ভূক্ত করা হচ্ছে তাদের। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রউফ-নাসিম সাতদিনের জন্য ছিটকে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছে পিসিবি, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারে দুই পেসারকে। সে কারণে টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে কেবল তাদের রিপ্লেসমেন্টের আবেদন করবে।’ আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে নামবে বাবরের দল। ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ মেলাতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। এরপর অক্টোবরে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। ভারতের মাটিতে এবার বিশ্বকাপ আসর বসবে আগামী ৫ অক্টোবর থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম