ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস হাজার হাজার লিটার তেল চুরির হোতা বিআইডব্লিউটিএ’র নজরুল কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ ১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩ চুলে খুশকি সমস্যা, জেনে নিন সমাধানের ঘরোয়া উপায়

এবার মাশরাফি ও তার বাবার নামে মামলা

#

১১ সেপ্টেম্বর, ২০২৪,  11:08 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এবার ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর ওপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্ততৃ ছিল। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম