ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা মোটা চাল কেটে হচ্ছে মিনিকেট নাজিরশাইল ৭৬ রানে অলআউট ভারত ৭২ বছরের অপেক্ষার অবসান, আবেগে ভাসলেন সুইস কোচ ৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এবার কোরবানির জন্য এক কোটি ২৯ লাখ পশু প্রস্তুত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৪,  5:35 PM

news image

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান জানিয়েছেন, চলতি বছর কোরবানিতে এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদার বিপরীতে দেশে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু প্রস্তুত আছে। বৃহস্পতিবার (১৬ মে) প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানি পশুর পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। আর এক কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে সম্ভাবনার জায়গা আমরা ধরে নিয়েছি। তিনি বলেন, এ বছর সারাদেশে ৩ হাজার পশুর হাট বসবে। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশনে বসবে ২১টি। মো. আব্দুর রহমান বলেন, বাইরে থেকে যাতে পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। চোরাই পথে যাতে না আসে সে ব্যাপারেও আমরা সতর্ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম