ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

এবারও ছাদখোলা বাসে শহর ঘুরবেন চ্যাম্পিয়ন মেয়েরা

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  11:31 AM

news image

২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে। চ্যাম্পিয়ন মেয়েরা নেপালের কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছবে। মেয়েদের জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস তৈরি করা হচ্ছে বলে বাফুফে সূত্র নিশ্চিত করেছে। ২০২২ সালে বিআরটিসির যে দোতলা বাসটির ছাদ খুলে ফেলা হয়েছিল সে বাসটি সেভাবেই পড়েছিল মতিঝিল ডিপোতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বাসটির ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। সকালে নতুনভাবে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বিকেলে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য অপেক্ষা করবেন। সাবিনারা ভবনে এলে তাদের স্বাগত জানাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এরই মধ্যে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম