ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস

একাদশ শ্রেণিতে ভর্তির সময় শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ৬ আগস্ট

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৪,  11:09 AM

news image

কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। এরপরে গত ২৮ জুলাই থেকে আবার শুরু হয় কলেজে ভর্তির কার্যক্রম। ভর্তির এ প্রক্রিয়া বৃহস্পতিবার (১ আগস্ট) শেষ হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট মঙ্গলবার শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভর্তির নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও একাদশ শ্রেণিতে আট লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার। তাই এবার ফল ভালো হলেও শিক্ষার্থীর সংকটে পড়বে অনেক কলেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম