ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  2:23 PM

news image

সেনাবাহিনীর সদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। যশোরের সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর সব সিগন্যালস ব্রিগেডের কমান্ডার, সিগন্যালস ইউনিটসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন। এর আগে, সেনাবাহিনী প্রধান সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম