ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

একনজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৩,  1:53 PM

news image

আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সময়ের হিসেবে আর মাত্র ৭ দিন বাকি বৈশ্বিক এই আসরের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। আর আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হতে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতেই একাধিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রতিটি দল। বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রস্তুতিপর্বের সব ম্যাচই দিবারাত্রির সূচিতে হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সবাইকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেনস ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতে গেছে টাইগাররা। সেখানে দুইদিন বিশ্রাম শেষে টাইগারদের নামতে হবে প্রস্তুতি ম্যাচ খেলতে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে সাকিব অ্যান্ড কোং।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি :

তারিখম্যাচভেন্যু
২৯ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম শ্রীলঙ্কাগৌহাটি
২৯ সেপ্টেম্বরদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানথিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বরনিউজিল্যান্ড বনাম পাকিস্তানহায়দরাবাদ
৩০ সেপ্টেম্বরভারত বনাম ইংল্যান্ডগৌহাটি
৩০ সেপ্টেম্বরঅস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডসথিরুভান্থাপুরাম
২ অক্টোবরবাংলাদেশ বনাম ইংল্যান্ডগৌহাটি
২ অক্টোবরনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাথিরুভান্থাপুরাম
৩ অক্টোবরআফগানিস্তান বনাম শ্রীলঙ্কাগৌহাটি
৩ অক্টোবরভারত বনাম নেদারল্যান্ডসথিরুভান্থাপুরাম
৩ অক্টোবরপাকিস্তান বনাম অস্ট্রেলিয়াহায়দরাবাদ


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম