ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী

একই দিনে সালমান খানের ‌‘ডাবল ধামাকা’

#

বিনোদন ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  5:09 PM

news image

একেই বলে ডবল ধামাকা! আর হবে নাই বা কেন, যেখানে সালমান খান, সেখানেই বড় চমক। শুক্রবার এমনই চমক দিলেন বলিউড ভাইজান। আসছে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১৮। আর সেই বিগ বসের প্রথম ঝলক শুক্রবার প্রকাশ্যে আনলেন সালমান।এবারের বিগ বস যে একেবারে নতুন অভিজ্ঞতা দেবে তার ইঙ্গিত রয়েছে। এমনকি, ইঙ্গিত রয়েছে-বিগ বসের মাধ্যমে বহু বছর পর পর্দায় ফিরছেন অভিনেত্রী শিল্পা শিরোদগর।

এখানেই শেষ নয়, চমক রয়েছে আরও। শুক্রবারই প্রকাশ্যে এল সালমানের ‘কিক ২’ সিনেমার ফটোশুটের ঝলক। যেখানে দেখা গেল, স্যান্ডো গেঞ্জি পরে একেবারে ‘বাহুবলী’ রূপে সালমান।

বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় নিতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কখনও টাইগার হয়ে ফিরছেন, কখনও সিকান্দার হয়ে মারকুটে সংগ্রাম। আর এবার নতুন খবর, হিরোর অবতার ছেড়ে সালমান নাকি এবার ভিলেন রূপে আসছেন!

‘সিকান্দার’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন সালমান। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি ‘কিক ২’ সিনেমার ঘোষণা করবেন ভাইজান। আর এই সিনেমাতেই খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে।

২০১৪ সালে মুক্তি পায় সালমান, জ্যাকুলিন, নওয়াজউদ্দিন অভিনীত ‘কিক’ সিনেমাটি। এটি মাত্র এক সপ্তাহেই একশো কোটির ক্লাবে প্রবেশ করেছিল। তখন থেকেই পরিকল্পনা ছিল এই সিনেমার সিক্যুয়াল হবে। শোনা যাচ্ছে, এতে সালমানের পাশাপাশি দেখা যাবে বলিউডে আরেক বড় তারকাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম