ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  2:26 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। শনিবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হবে। করোনা সংক্রমণ ও বন্যার কারণে প্রায় সাত মাস পর এইচএসসি পরীক্ষা নিচ্ছে সরকার। এ বছর পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবসৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান-প্রধান ও শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য) ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রশ্নপত্র বিতরণের আগে সময়সূচি অনুযায়ী বিষয়, বিষয় কোড, পত্র ও সেট কোড নিশ্চিত হয়ে কক্ষ পর্যবেক্ষকরা বিতরণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম