ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ, ২০২৬,  10:37 AM

news image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। শেষ ষোলোর ফিরতি লেগে জার্মানির বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।  মঙ্গলবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। বল দখলে লেভারকুসেন এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে অনেকটাই এগিয়ে ছিল আর্সেনাল। পুরো ম্যাচে ২০টি শট নেয় তারা, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভারকুসেনের ১০টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোল পাচ্ছিল না আর্সেনাল। তবে ৩৬ মিনিটে জট খোলে। লিয়েন্দ্রো ট্রোসার্ডের বাড়ানো পাস পেয়ে এবেরেশি এজের শটে বল জালে জড়ায়। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার প্রথম গোল। বিরতির আগে আর গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতেই। দ্বিতীয়ার্ধে লেভারকুসেন সমতা ফেরাতে চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণ ছিল দৃঢ়। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেকলান রাইস। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শট পোস্ট ছুঁয়ে জালে ঢুকে গেলে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষদিকে কয়েকটি আক্রমণ করেও গোল করতে পারেনি লেভারকুসেন। ফলে ফিরতি লেগে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং সিপি। তারা নরওয়ের বোডো গ্লিমটকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। আগামী ৮ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম