ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের কবরস্থানের জায়গা ঠিক করে দিলেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  4:41 PM

news image

বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরে সিটি করপোরেশনের কবরস্থানে তাদের কবর দেওয়ার জায়গা নির্ধারণ করে দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়ে অনেকেই চিকিৎসাধীন আছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম