ঢাকা ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজ করতে প্রাইম ব্যাংক-লাইফপ্লাস-এর চুক্তি স্বাক্ষর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ীদের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন প্রেস সচিব পিরোজপুর-২ আসনে বিএনপির আহম্মদ সোহেল মনজুর বিজয়ী জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না : আলী রীয়াজ

উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২২,  9:52 AM

news image

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। বেশি দুর্ভোগে আছেন ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন থাকতে পারে বৃষ্টির আনাগোনা। কমতে পারে তাপমাত্রাও। কুয়াশার চাদরে শীত এসেছে ঠিকই সঙ্গে কালো মেঘে অসময়ে বৃষ্টিও ঝরছে কোথাও কোথাও। পৌষের বিদায় বেলায় এমন বৃষ্টি জনজীবনে গেঁথে দিয়েছে ছন্দপতনের রূপরেখা।

যদিও প্রকৃতির এমন পালা বদল সবার জন্য সুখের নাও হতে পারে। ঘন কুয়াশার ফাঁকগলে সূর্যের হাসিটা কিছু এলেও মেঘের খামখেয়ালিপনায় সব মিলিয়ে যাচ্ছে। কষ্টের সাথে বাড়ছে টিকে থাকার লড়াইটাও। এদিকে শীতের শুরু থেকে দেশের হাসপাতালগুলো ঠাসা ঠাণ্ডাজনিত রোগীর আনাগোনায়। বয়স্ক আর শিশুদের নিয়ে হিমশিম অবস্থা চিকিৎসা সেবাতেও। ক'দিন পরই দাপুটে মাঘের আনাগোনায় ফের বাড়বে শীতের তীব্রতা। বইতে পারে শৈত্যপ্রবাহও। আবহাওয়া অফিসের তথ্যে মিলেছে, আরও কয়েকদিন বৃষ্টি আনাগোনা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রাও। এজন্য গরম কাপড় আর সচেতনতার বিকল্প কিছু নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম