ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

উইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মে, ২০২২,  5:08 PM

news image

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন ৫ হাজার রানের মাইলফলক। অপেক্ষা ঢাকা টেস্টের। এরপরেই রয়েছে বাংলাদেশের দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে মুশফিক হজ পালন করতে যাবেন।

বিসিবি ছুটি মঞ্জুর করেছে বলেও জানিয়েছে সূত্রটি। এই সফরে দেশের সেরা ব্যাটার মুশফিকুর রহমানের না থাকাটা স্বাভাবিকভাবেই দলের জন্য বড় ধাক্কা। মুশফিক ছাড়াও চোটের কারণে ছিটকে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও অফ-স্পিনার নাঈম হাসান।ও=উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি না হলেও সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৬ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুন থেকে। এরপর ২, ৩ ও ৭ জুলাইতে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম