ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

ঈশান কিষাণের সেঞ্চুরি, চাপে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  2:13 PM

news image

ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ মিশনে ফিল্ডিং করছে বাংলাদেশ। কিন্তু একের পর এক ক্যাচ মিস করে মাশুল দিচ্ছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচে ২৬ ওভার শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ১৮৫ রান। ম্যাচের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শিখর ধাওয়ানকে ফেরান অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ৮ বলে ৩ রান করে ফিরে যান শিখর। তবে নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেতে পারতেন মিরাজ।

শর্ট মিডউইকেটে বিরাট কোহলির দেওয়া সহজ ক্যাচ মিস করেন টাইগার অধিনায়ক লিটন। ফ্লিক করে সহজ ক্যাচ দিয়েছিলেন বিরাট। এক রানে জীবন পান ভারতীয় এই ব্যাটার। জীবন পাওয়া বিরাটে দেড় শ’ পার করে ভারতীয়রা। ৮৯ বলে দ্বিতীয় উইকেটে ১০০ রান তুলে নেন এই দুই ব্যাটার। তবে এখানেই শেষ না। মিড অফে ক্যাচ আবারও ক্যাচ তুলে দেন কোহলি। এবারও ক্যাচ লুফে নিতে ব্যর্থ লিটন। তাসকিনের করা বলটি জায়গা বানিয়ে খেলেন কোহলি, সামনে ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করে লিটন, কিন্তু আগেই তা মাটিতে পড়ে যায়। ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত আছেন বিরাট। অন্যদিকে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ হয়নি তরুণ ব্যাটার ঈশান কিষাণের। তবে এই ম্যাচে সুযোগ পেয়েই জাত চেনাচ্ছেন এই ব্যাটার। সহজ কথা কিষাণে মেতেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। পাঁচ ছক্কা ও পনের চারে ৯৭ বলে অপরাজিত আছেন ১২৮ রানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম