ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

#

০৪ জুন, ২০২৫,  3:56 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ পরবর্তী ৫ দিন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। বুধবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি বা ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী ৫ দিন সার্বক্ষণিক খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ আগের দিনগুলো ও পরবর্তী ৫ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম