ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড

#

১৬ জুন, ২০২৬,  11:15 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে নলতা এলাকায় অবস্থিত ‘নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার’-এ অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াসিন আলী কোনো এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নন। তবে তিনি দীর্ঘদিন ধরে নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখতেন এবং চিকিৎসাসেবা প্রদান করতেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান জানান, অভিযানের সময় ডাক্তার পদবি ব্যবহৃত একটি সিলও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখতেন এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। তার ভুল চিকিৎসার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম