ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৩,  2:04 PM

news image

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদের আগে ও পরে ৬ দিনে ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো ঈদের যাত্রীসেবা নিয়ে এবারও বৈঠক করেছি। আমাদের ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন (ছয়দিন) পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, সে কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কি না। এখানে সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ঈদের সময় লঞ্চে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, লঞ্চের ভাড়া নির্ধারণ করা আছে। ঈদের সময় লঞ্চে সেই নির্ধারিত ভাড়া নেয়া হয়। বছরের অন্য সময় কম ভাড়া নেয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম