ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীর শতকরা নব্বই শতাংশ স্ট্রিট ফুডই অনিরাপদ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমাল সরকার ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা-ছেলের নামফলক

ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জনে আর্জেন্টাইন র‍্যাপার

#

স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০২৫,  11:16 AM

news image

নিজের ১৮তম জন্মদিন রঙিনভাবে উদযাপনের কয়েকদিনের মধ্যেই আবারও আলোচনায় উঠে এসেছেন বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিন ইয়ামাল। তবে এবার খবরের শিরোনামে ফুটবল নয় বরং ব্যক্তিগত জীবন- বিশেষ করে প্রেমের গুঞ্জন। গুঞ্জন উঠেছে, আর্জেন্টিনার জনপ্রিয় র‍্যাপার ও পপ গায়িকা নিকি নিকোলের সঙ্গে সম্পর্কের সূচনা হয়েছে ইয়ামালের। স্প্যানিশ গসিপ রিপোর্টার হাভি দে হোইওসের দাবি অনুযায়ী, ইয়ামালের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন নিকিও। যদিও সেখানে নাকি শুধুই একটু ফ্লার্টিং হয়েছিল। তবে কিছুদিন পর, জুলাইয়ের ২৪ তারিখ, এই জুটিকে একসঙ্গে দেখা যায় একটি বিচ ক্লাবে। হাভির ভাষ্যমতে, তারা সেখানে একে অপরকে চুম্বন করেন ও গভীর রাতে একসঙ্গে ক্লাব ত্যাগ করেন। নিকি নিকোল, যার আসল নাম নিকোল ডেনিস কুকো, এর আগেও ছিলেন আলোচনায়- তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েই। চলতি বছরের শুরুতে তার সঙ্গে চেলসি ও আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সম্পর্কের গুঞ্জন ওঠে।

এনজোর দীর্ঘদিনের সঙ্গী ভ্যালেন্তিনা সেরভান্তেসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তারা রাতের ক্লাবে একসঙ্গে সময় কাটানো ও সোশ্যাল মিডিয়ায় ফ্লার্টি মন্তব্যের মাধ্যমে আলোচনায় আসেন। যদিও সে সম্পর্ক বেশিদূর এগোয়নি বলে ধারণা করা হয়। আর্জেন্টিনার রোসারিও শহর থেকে উঠে আসা নিকি কিশোর বয়সেই র‍্যাপ ব্যাটলে নাম লেখান এবং সাহসী গান ও স্পষ্ট বক্তব্য দিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। মাত্র ১৮ বছর বয়সে গলায় ট্যাটু করান, যা ছিল সমাজের নারীদের ওপর চাপিয়ে দেওয়া স্টেরিওটাইপের বিরুদ্ধে তার প্রতিবাদ। তার গাওয়া হিট গান যেমন Wapo Traketero এবং Ella No Es Tuya তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এমনকি, ২০২১ সালে বারাক ওবামার গ্রীষ্মকালীন প্লেলিস্টেও জায়গা করে নেয় তার গান।

এছাড়াও তিনি দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন-এ পারফর্ম করেছেন এবং কোচেল্লার মঞ্চেও আলো ছড়িয়েছেন। নিকির প্রেমের গুঞ্জন শুধু ইয়ামাল বা এনজোতেই সীমাবদ্ধ নয়। এর আগে মেক্সিকান র‍্যাপার পেসো প্লুমার সঙ্গেও তার সংক্ষিপ্ত সম্পর্ক ছিল বলে জানা যায়। এমনকি ফর্মুলা-১ রেসার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় ফ্লার্টি কমেন্টে গুঞ্জন ওঠে। এদিকে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা লামিন ইয়ামালও ব্যক্তিগত জীবনের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার অফ-ফিল্ড রোমাঞ্চও যেন এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে। তবে এখনো সবটাই গুঞ্জন। নিশ্চিত কিছুই নয়। তবে যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে এক চমকপ্রদ তারকা জুটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম