ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল জন

#

বিনোদন ডেস্ক

১৮ মার্চ, ২০২৪,  3:39 PM

news image

জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি। লিল জনের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালেমা পাঠ করছেন। লিল জন ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায় জন্ম গ্রহণ করেন, তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ২০০০-এর শুরুতে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের লেখক ও অ্যাকটিভিস্ট শন কিংয়ের পর লিল জন হলেন রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত মার্কিন নাগরিক।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম