ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ইতিহাস গড়ে পন্টিং-শচিনদের পাশে রুট

#

স্পোর্টস ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৬,  11:13 AM

news image

ইংল্যান্ডের ভরসার প্রতীক জো রুট আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারে ৪১তম শতক। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৫ চারে ১৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। রেকর্ডের পথচলায় তিনি স্পর্শ করেছেন রিকি পন্টিংকে। তার সামনে এখন কেবল আর দুজন। প্রথম দিন শেষ ৭২ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান সোমবার (৫ জানুয়ারি) সকালে দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কে পা রাখেন। ২৮৭ ইনিংসে ৪১ সেঞ্চুরিতে শেষ হয়েছে পন্টিংয়ের ঝলমলে ক্যারিয়ার। রুট তাকে ছুঁলেন ১০ ইনিংস বেশি খেলে। ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের সামনে এখন জ্যাক ক্যালিস। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন এই প্রোটিয়া কিংবদন্তি সেঞ্চুরি করেছেন ৪৫টি। টেস্ট সেঞ্চুরির রেকর্ডে শীর্ষে থাকা নামটি প্রায় সবারই জানা।

৫১ সেঞ্চুরি নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন ভারতের ক্রিকেট ইশ্বর শচিন টেন্ডুলকার।টেন্ডুলকারের রান ও সেঞ্চুরি সংখ্যা একসময় ছিল সবার ধরাছোঁয়ার বাইরে। কেউ কখনও তা পেছনে ফেলতে পারবেন না বলেই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু রুট এখন সেটিকেই বাস্তবে রূপ দেওয়ার পথে ছুটছেন। টেন্ডুলকারকে ছুঁতে সেঞ্চুরি লাগে আর ১০টি। ভারতীয় কিংবদন্তির রান ১৫ হাজার ৯২১। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আউট হন তিনি ১৬০ রানে। তার ক্যারিয়ার রান এখন ১৩ হাজার ৯৩৭। হাজার দুয়েক রান পেছনে আছেন তিনি আপাতত। তার বয়স ৩৫ পূর্ণ হলো দিন ছয়েক আগে। ইংল্যান্ড যে পরিমাণে টেস্ট খেলে এবং রুট যেমন পারফর্ম করে চলেছেন, তার চূড়ায় ওঠার সম্ভাবনা আছে প্রবলভাবেই। তার এমন সমৃদ্ধ ক্যারিয়ারেও একটি বড় খামতি ছিল এই অ্যাশেজের আগে। অস্ট্রেলিয়ায় এবারের আগে তিনবারের সফরে ১৪ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরি ছিল না।

সেটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার তিনি শূন্যতা পূরণ করতে পারবেন কি না, সেটি নিয়েও ছিল তুমুল আলোচনা। পার্থে প্রথম টেস্টে আউট হন ০ ও ৮ রান করে। তবে দ্বিতীয় টেস্টে ব্রিজবেনে অবসান হয় তার অপেক্ষায়। গোলাপি বলের দিন-রাতের টেস্টে ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যেটি ছিল তার ৪০তম টেস্ট সেঞ্চুরি। পরের পাঁচ ইনিংসে আবার ব্যর্থ। কোনো ফিফটি করতে পারেননি। এবার সিডনিতে উপহার দিলেন আরেকটি শতরান। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যেসব দেশে তিনি খেলেছেন, কেবল বাংলাদেশেই সেঞ্চুরি করতে পারেননি। অবশ্য খেলেছেন মোটে দুটি টেস্ট। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেছেন জো রুট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম