ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০

#

নিজস্ব প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  4:36 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে দুজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার সুয়াদী সিসিবিএল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ৩০ যাত্রী আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস এর একটি বাস সুয়াদী এলাকায় উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম