ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী

ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৬,  2:43 PM

news image

বিতর্কিত কোচ নিয়োগ প্রক্রিয়া, ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের পর ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্তো মানচিনি। ইতালীয় গণমাধ্যমগুলোর খবরের পর বার্তাসংস্থা বিবিসিও জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের সভায় মানচিনির নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এপ্রিলে গেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ইতালি। শুরুতে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও দুজনই তাতে রাজি হননি।

এরপর সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। তবে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেট-এর সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সেই পরিকল্পনা থেকে সরে আসে ফেডারেশন।

পিরলোকে কোচ নিয়োগের পক্ষে ছিলেন এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো। কিন্তু ফেডারেশন শেষ পর্যন্ত ভিন্ন সিদ্ধান্ত নেওয়ায় দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিনের মাথায় দুজনই পদত্যাগ করেন। তাদের পদত্যাগ ইতালির কোচ নিয়োগ প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।

এই পরিস্থিতিতে আবারও রবার্তো মানচিনির ওপর আস্থা রাখল ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে ছিলেন মানচিনি। তার নেতৃত্বেই ২০২১ সালে (ইউরো ২০২০) ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে আজ্জুরিরা। এছাড়া তার কোচিংয়ে ইতালি টানা ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছিল।

সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গত মাসে কাতারের ক্লাব আল-সাদের কোচের পদ থেকেও বিদায় নেন মানচিনি। এবার দ্বিতীয় মেয়াদে ইতালির দায়িত্ব নিয়ে তার প্রধান লক্ষ্য হবে সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে দলকে আবারও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনা এবং বড় টুর্নামেন্টগুলোতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম