ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ইকুয়েডরের মডেলকে প্রকাশ্যে গুলি করে হত্যা

#

বিনোদন ডেস্ক

০৫ মে, ২০২৪,  2:34 PM

news image

ইকুয়েডরের মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ল্যান্ডি প্যারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় ল্যান্ডি প্যারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা যায়, কুখ্যাত গ্যাং বসের সঙ্গে সম্পর্ক ছিল ল্যান্ডির। তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না।  ধারণা করা হচ্ছে গ্যাং বসের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই হত্যা করা হয়েছে এই মডেলকে। নৃশংস এই হত্যাকাণ্ড সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি রেস্তোরাঁয় বসে অপেক্ষা করছিলেন ল্যান্ডি। তখন দুই বন্দুকধারী খাবারের দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করলে মেঝেতে লুটিয়ে পড়েন ল্যান্ডি। মডেলের গায়ে গুলি লাগার পরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান দুই বন্দুকধারী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে ল্যান্ডি খুন করা হলো, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে তার। গেল বছরের ডিসেম্বরে মাদক পাচারকারী হিসেবে ল্যান্ডির নাম ওঠে পুলিশের খাতায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম