ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৪,  12:49 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১২৫ নোবেলজয়ীসহ ২৪২ বিশ্বনেতার যে বক্তব্য ছাপানো হয়েছে সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গটি নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমদের দেশে পত্রিকায় বিবৃতি দেওয়ার মত। এ লবিস্ট ফার্মের মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপন তাকে নিয়ে আগেও দেওয়া হয়েছে। তিনি বলেন,

বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ তাই সরকারি দলের অনেকেই বিচারের সম্মুখীন হয়ে জেলে যায়। ড. মুহাম্মদ ইউনূসের মামলায় সরকার নিরপেক্ষ। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারটা হচ্ছে। যেসব শ্রমিক-কর্মচারীরা বঞ্চিত হয়েছে, তারাই তার বিরুদ্ধে মামলা করেছে। ড. হাছান মাহমুদ বলেন, নতুন সরকারকে অভিনন্দন জানাতে ১৪ দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছেন। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ও বিজনেস রিলেশন আছে। কেউ কেউ ইনভেস্টমেন্ট করার কথাও বলেছেন। গতকাল তারা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে তাদের সবার সাহায্য কামনা করেছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম