ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ইংল্যান্ডকে রুখে দিয়ে ইতিহাসের পাতায় স্লোভেনিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৪,  10:40 AM

news image

কোলনে ইংল্যান্ডের বিপক্ষে ড্র করে ইউরোসহ যে কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথমবারের মতো পা রাখল দ্য ড্রাগন্স খ্যাত স্লোভেনিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সি গ্রুপ থেকে মুখোমুখি হয় ইংল্যান্ড-স্লোভেনিয়া। মিসের মহড়ায় ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়। তিন ম্যাচ শেষে ১ জয়ে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সমান ম্যাচে প্রত্যেকটিতে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্লোভেনিয়া। গ্রুপ পর্বের সেরা চারটি তৃতীয় স্থান বিবেচনায় দেশটি প্রথমবার শেষ ষোলোতে নাম লেখায়। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ডেনমার্কও নাম লিখিয়ে শেষ ষোলোতে।  প্রথমার্ধে বরাবরের মতো ইংলিশরা ছিল খাপছাড়া। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করেন ফোডেন-রাইসরা। বুকাও সাকার বদলি হিসেবে নেমে দারুণ খেলেন পালমার। হ্যারি কেমনকে কিছুটা সাবলীল দেখা গেলেও তিনিও ছিলেন নিজের নামের ছায়া হয়ে।  আক্রমণ, বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ১৬টি শটের পাশাপাশি ৭৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন কেনরা। অন্যদিকে মাত্র ৫টি শট নেওয়া স্লোভেনিয়া ইংল্যান্ডের আক্রমণ রোখায় ব্যস্ত ছিল বেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম