ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য ৫ জেলায় বন্যার শঙ্কা, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে সমালোচকদের যা বললেন গিল

#

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই, ২০২৫,  10:45 AM

news image

ইংল্যান্ডের মাটিতে দোর্দন্ড প্রতাপে ঘুরে দাঁড়ালো ভারত। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। ম্যাচের পর অধিনায়ক শুভমন গিল বলেন, “আগের ম্যাচের পর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। এবার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করতে পেরেছি। বোলিং এবং ফিল্ডিংয়ে যেভাবে উন্নতি করেছি তা দেখে অবিশ্বাস্য লেগেছে। আমরা জানতাম এই পিচে ৪০০-৫০০ রান তুললেই যথেষ্ট। সব ম্যাচে হেডিংলের মতো খেলব না, এটা মাথায় রাখা দরকার।” পরে চেতেশ্বর পুজারাকে সাক্ষাৎকার দিতে গিয়ে একহাত নেন সমালোচকদেরও। শুভমন বলেন, “এই টেস্টে খেলতে নামার আগে অনেকের অনেক কথাই শুনেছিলাম। প্রশ্ন উঠছিল, কীভাবে আমরা ২০টা উইকেট নেব বুমরাহকে ছাড়া? কীভাবে নিতে পারি সেটা দেখিয়ে দিয়েছি। আসলে এই দলটার ক্ষমতা রয়েছে ২০টা উইকেট। সেটা লর্ডসে হোক বা আহমেদাবাদ। আমরা একই রকম উদ্যম নিয়ে নামব।” বোলারদের সম্পর্কে শুভমন আরও বলেন, “অসাধারণ খেলেছে ওরা। ইংল্যান্ডের টপ অর্ডারকে যেভাবে নাস্তানাবুদ করেছি আমরা তা দেখেই বোঝা যাচ্ছে। প্রসিদ্ধ হয়তো খুব বেশি উইকেট পায়নি। কিন্তু অসাধারণ বল করেছে।” জসপ্রীত বুমরাহর জায়গায় এই টেস্টে নেমেছিলেন আকাশদীপ। ম্যাচে ১০ উইকেট নিয়ে কোচ-অধিনায়কের আস্থার দাম রেখেছেন তিনি। শুভমন বলেন, “সঠিক লেংথে বল রেখেছে এবং বলকে দু’দিকেই ঘোরাতে পেরেছে। এই পিচে কাজটা বেশ কঠিন ছিল। দুর্দান্ত খেলেছে আকাশদীপ।” ব্যাট হাতে এক টেস্টে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রান করেছেন শুভমন। পাশাপাশি ভারতের বাইরের মাঠে তরুণতম ভারত অধিনায়ক হিসাবে টেস্ট জিতলেন। শুভমন স্পষ্ট জানিয়েছেন, তিনি যে কোনো সিদ্ধান্ত ব্যাটার হিসাবেই নেন, অধিনায়ক হিসাবে নয়। ব্যাখ্যা করে শুভমন বলেন, “আমি আগেও বলেছি, আমি ব্যাটার হিসাবে খেলতে চাই, ব্যাটার হিসাবে মাঠে নামতে চাই এবং ব্যাটার হিসাবে সিদ্ধান্ত নিতে চাই। কখনও কখনও অধিনায়ক হিসাবে আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু ব্যাটার হিসাবে সহজেই সেই সিদ্ধান্ত নিতে পারবেন।” অতিরিক্ত চাপ না নিয়ে অবসর সময়ে নিজেদের ফুরফুরে রাখছেন ভারতের ক্রিকেটাররা। সেটা উঠে এসেছেন শুভমনের কথায়। পুজারাকে সাক্ষাৎকারে বলেন, “আমরা সে দিন পেন্টবল খেলতে গিয়েছিলাম। খুব মজা পেয়েছি খেলতে গিয়ে। এখনও আমার কাঁধের দু’-তিনটে জায়গায় ব্যথা রয়েছে।” এর পরেই পুজারা তাকে প্রশ্ন করেন, দলের অন্দরে ‘ফিফা’ (কম্পিউটার গেম) খেলা কেমন চলছে? শুভমনের উত্তর, “আরে ফিফা খেলা তো তোমারই সবচেয়ে আগ্রহ থাকত। তুমি চলে যাওয়ার পর আর সে ভাবে খেলা হয় না।” পুজারা বলেন, “তোমাদের সঙ্গে খেলা এখনও বাকি আছে। নিশ্চয়ই একদিন একসঙ্গে খেলতে বসব আমরা। সে দিন ঋষভকেও (পন্ত) এই কথাটাই বলছিলাম।” আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে যে বুমরাহ খেলবেন তা আবার জানিয়ে দিলেন শুভমন। একইসঙ্গে বললেন, “লর্ডসে টেস্ট ম্যাচে দেশের নেতৃত্ব দিতে নামার চেয়ে বড় সম্মান আর কিছু হয় না। আমি তাকিয়ে আছি সেদিকে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম