ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

আসামে হোটেল-প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

#

০৫ ডিসেম্বর, ২০২৪,  3:09 PM

news image

ভারতের আসামজুড়ে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির। এনিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিশ্বশর্মা বলেছেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটিতে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী, গবাদি পশু জবাই এবং গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, এমনকি পরিবহন নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে। এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। এ ছাড়া কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। সাংবাদিকদের তিনি আরও বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। ফলে রাজ্যের কোনো প্রকাশ্য স্থান, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম