ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আসন্ন বিসিবি নির্বাচনে লড়াই করার ঘোষণা ফারুকের

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৫,  10:54 AM

news image

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার আট মাস হতে চললেও ইতোমধ্যে নানা কারণে তোপের মুখে পড়তে হয়েছে এই সাবেক ক্রিকেটারকে। সম্প্রতি বিসিবির টাকা স্থানান্তরের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে এসব কিছুর মাঝেই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়াকে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। ম্প্রতি একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির ওপর। সেই সঙ্গে তার নামের পাশে দুর্নীতির অভিযোগ তোলাও হচ্ছে। কিন্তু এসব বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ফারুক আহমেদ বলেন, এগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এফডিআর স্থানান্তর নিয়েও যে দুইটি নিউজ করার হয়েছে তাতে তথ্যের অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয়, সামনে নির্বাচন তাই একটি পক্ষ কিছু জিনিস বিতর্কিত করতে চাচ্ছে। এবারের বিপিএলের ১৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। এই কথা উল্লেখ করে তিনি বলেন, দেখেন অনেকে সমালোচনা হচ্ছে। আমি মানছি কিছু কারণও রয়েছে। তবে আমাদের ভালো দিকগুলো কেউ তুলে ধরেছে না। আমরা এবার বিপিএলে ১২ কোটি টাকার টিকিট বিক্রি করেছি, যা আগে ৮ আসরের সমান। আগের আট আসরে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি। ‘এটা তো কেবল শুরু হয়েছে। আরও অনেক কিছু আছে আস্তে আস্তে সামনে আসবে। এফডিআর স্থানান্তরের জন্য এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটার জন্য আমরা প্রতিমাসে কয়েক কোটি টাকা বেশি লাভ করব। সেগুলোকে বিতর্কিত করা জন্য একটি পক্ষ কাজ করছে হয়তো।’ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, একটি পক্ষ দুর্নীতি চালিয়ে যাওয়া বা করার জন্য অপেক্ষা করছে। আর আমাদের তো কোনো এজেন্ডা নেই ক্রিকেটের ভালো করা ছাড়া। তাই আগামী নির্বাচনে লড়াই করব। উল্লেখ্য, আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম