ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন

#

ফয়জুল ইসলাম

১২ ডিসেম্বর, ২০২১,  9:19 PM

news image

ঢাকার সাভার উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচন  আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ (রোববার) ছিলো মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা দিনটি কাটিয়েছেন উপজেলা নির্বাচন কার্যালয়কে ঘিরে। তবে বিভিন্ন এলাকায় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতে দেখা গেছে। সরেজমিন আশুলিয়ার ১নং ওয়ার্ডের নয়াপাড়া সহ কাঠগড়া বাজার এলাকায় গিয়ে দেখা গেছে,

ইউপি সদস্য প্রার্থীদের বিভিন্ন বিলবোর্ড ঝুলানো এবং পোস্টার সাটানো রয়েছে। ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদের মনোনয়ন বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন মোঃ সাজু মোল্লা। রোববার তার নির্বাচনী এলাকায় গিয়ে বিভিন্ন স্থানে তার বিলবোর্ড এবং রঙিন পোস্টার বিভিন্ন দেয়ালে লাগানো রয়েছে। আগামী ১৭ ডিসেম্বর নির্বাচনী প্রতীক প্রদানের পর থেকেই মূলত নির্বাচনী প্রচারনা শুরু হবে। কিন্তু এই আচরণ বিধি লঙ্ঘন করেই মোঃ সাজু মোল্লা বিলবোর্ড এবং রঙিন পোস্টার লাগিয়েছেন। বিষয়টি নিয়ে মোঃ সাজু মোল্লার সাথে যোগাযোগ করতে না পারায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।  তবে এব্যাপারে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন শিকদার এর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেনকে বিষয়টি অবগত করানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম