ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

আলুবোঝাই ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৪,  12:38 PM

news image

ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনিবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার মারা যায়।

গুরুতর আহত অবস্থায় একজনকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরক চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম (২২) হালুয়াঘাট উপজেলার ঘোষবের গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আরও দুজন পিকআপ যাত্রী একই উপজেলার সন্ধাকূড়া গ্রামের মৃত উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পিকআপচালক ঘটনাস্থলে ও অপর দু’জনকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম