ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আর্জেন্টিনার কাছে হেরে বরখাস্ত ইকুয়েডর কোচ

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০২৪,  11:01 AM

news image

কোপা আমেরিকায় ভালোই ছন্দে ছিল ইকুয়েডর। তবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনার কাছে। আর আর্জেন্টিনার কাছে হারের ফলে কোচ ফেলিক্স সানচেসকে বরখাস্তা করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই লিড বর্তমান চ্যাম্পিয়নরা ধরে রাখে ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু ইনজুরি টাইমে কেভিন রদ্রিগেসের হেডে সমতায় ফেরে ইকুয়েডর। ১-১ গোলে দুই দল অবিচ্ছিন্ন থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম দুই শটই মিস করে বসে ইকুয়েডর। দু'টি শটই ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাই পরে দুই গোল করলেও সেমিফাইনালে আর ওঠা হয়নি ইকুয়েডরের। তাই ম্যাচের পরপরই বরখাস্তের খবর শোনেন সানচেস। গত বছরের মার্চেই ইকুয়েডরের সঙ্গে চার বছরের চুক্তি করেন তিনি। কিন্তু তা টিকল না দেড় বছরও। এক বিবৃতিতে এফইএফ জানায়, 'ফেলিক্স ও তার কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যত সফলতার জন্য শুভকামনা জানাই।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম