ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ শিরোপা জিতলো মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০২৫,  11:00 AM

news image

লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটি। মেগা ফাইনাালের নায়ক মেসিভক্ত ইয়াসির জাবিরি। যার জোড়া গোল রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা। fifaম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯তম মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি।  ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনদের হাত ধরে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল। এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো। অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম