ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

আর্জেন্টাইনদের চমক দিতে চান অস্ট্রেলিয়ার কোচ

#

স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  3:30 PM

news image

বিশ্বমঞ্চের চলতি আসরে সবচেয়ে বড় অঘটন সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার পরাজয়। কিন্তু গ্রুপ পর্বে শেষ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্টে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬-তে লিওনেল স্কালোনির দল। নক-আউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে সৌদির মতো অস্ট্রেলিয়াও অঘটনের জন্ম দিয়ে চমক দিয়েছিল। ‘ডি’ গ্রুপে ২০২০ সালের ইউরোর সেমি ফাইনালিস্ট ডেনমার্ককে হারিয়েছে অজিরা। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে নকআউটে মাঠে নামবে দল দুটি।

এই ম্যাচে আর্জেন্টাইনদের চমক দিতে চান অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন তিনি। তার দাবি, গ্রুপ পর্বের ম্যাচ পেরিয়ে এসেছি আমরা। সম্পূর্ণ নতুন খেলা এখন। এক ম্যাচের লড়াই, যেকোনো কিছু ঘটতে পারে। গ্রাহাম আর্নল্ড বলেন, আর্জেন্টিনার প্রতি কোনো ধরনের অসম্মান নেই। তবে এটা ১১ জনের বিপক্ষে ১১ জন, ১০টি নীল জার্সির বিপক্ষে ১০টি হলুদ জার্সির প্রতিদ্বন্দ্বিতা। এটা লড়াই, এটা যুদ্ধ। আমাদের সেখানে লড়তে হবে। এদিকে এখন অবধি আর্জেন্টিনার বিপক্ষে ৭টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে একটিতে জিতেছে অজিরা। তাও আবার দুই দলের প্রথম দেখায় ১৯৮৮ সালে। আর সেই দলের সদস্য ছিলেন অস্ট্রেলিয়ার এই কোচ। ভূমিকা পাল্টে এখন তিনি এই দলের কোচ। তাই নতুন করে চমক দিতে চান গ্রাহাম আর্নল্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম