ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

আরআরআর-এর ‘নাটু নাটু’ গান জিতল অস্কার

#

বিনোদন ডেস্ক

১৩ মার্চ, ২০২৩,  4:42 PM

news image

ভারতীয় সিনেমা ‘আরআরআর’ গান ‘নাটু নাটু’ পেল ২০২৩ সালের অস্কারে সেরা অরিজিনাল গানের সম্মান। এই গানের জন্য সংগীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাভানি এবং গীতিকার হিসেব অস্কার পেলেন চন্দ্রবোস। ৯৫তম অ্যকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গান হিসেবে নাটু নাটুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই পুরস্কাপ্রাপ্তদের করতালির মাধ্যমে উষ্ণ অভিবাদন জানান। পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি। পুরস্কার গ্রহণ করে সুরকার এমএম কেরাভানি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে।’ তিনি আরও বলেন, ‘আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআরকে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে নাটু নাটু গানটির দৃশ্যায়ন করা হয়েছিল। এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল গানটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম