ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

আমরা ব্রিকসের বারান্দায় আছি : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৩,  4:41 PM

news image

আমরা ব্রিকসের বারান্দায় আছি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, একবারেই তো ঘরে ঢোকা সম্ভব নয়। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। হয়তো ব্রিকসের সদস্য হব শিগগির। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, এখন আমাদের ঋণ নেওয়ার দরজা আগের থেকে বেশি খুলেছে। এখন আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছি। সেখান থেকেও দরদাম করে আমরা ঋণ নিতে পারব। প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আমলাতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী খুশি। সবাই ভালো কাজ করছেন। পাশাপাশি মূল্যস্ফীতি কমানো ও প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, চলমান সব প্রকল্প উচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন, একনেকে ১৪ হাজার ৭৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৯ কোটি ৪ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৬১৯ কোটি ৩৮ লাখ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম