ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

আমরা নির্বাচন করি ৫ বছরে একবার, শেখ হাসিনা প্রতিদিন : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  2:14 PM

news image

সবাই পাঁচ বছর পরপর নির্বাচন করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদিনই নির্বাচন করতে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পর একবার। শেখ হাসিনা নির্বাচন করেন পাঁচ বছরে প্রতিদিন। কোথাও মিটিংয়ে গেলে শেখ হাসিনা ডায়েরিতে নোট নেন। সেখান থেকেই প্রার্থী ঠিক করে মনোনয়ন দেন। গত ১৫ বছরে রূপান্তরের রূপকার শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি দাবি করে এরপর তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই বিশেষ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ৮টা থেকে সারা দেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন এবং সাড়ে আট থেকেই এক এক করে নেতারা গণভবনে প্রবেশ শুরু করেন। সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম