ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আমরা তো ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি: মুস্তাফিজ

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৩,  10:46 AM

news image

আবারও ব্যর্থ ওপেনিং জুটি। আবারও ব্যর্থ ওপরের সারির ব্যাটিং অর্ডার। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় পরাজয় টাইগারদের। সাম্প্রতিক সময়ে নিজেদের চেনা প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে সাকিব-শান্তরা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও ১৩৭ রানের বড় হার দেখেছিল সাকিব আল হাসানের দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ শেষে মুস্তাফিজ বলেন, ‘এখন অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টা ছয়টাই জিততে পারি। ফলে বেশি আফসোস করলে হবে না। হাতে এখনও আমাদের ছয়টা ম্যাচ আছে।’ তবে মুখে জেতার কথা বললেও, আদতে মাঠের খেলায় নেই এর প্রভাব। শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছে দলের সব পরিকল্পনা। কী ব্যাটিং, কী বোলিং সবখানেই হতাশা। এমন অবস্থায় দলের ভেতর কি ধরণের আলাপ হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছিল ফিজের কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমরা হলো ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে।’ পেসারদের নিয়ে বড় প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। উইকেট পাচ্ছেন না তারা। অবশ্য মুস্তাফিজ দাবি করেন শুরুটা ভাল ছিল তাদের, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম