ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

আবারো কুয়েট শিক্ষক ড. সেলিমের লাশ দাফন

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২১,  10:21 AM

news image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হয়েছে।শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানার (ওসি) প্রবির কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে দাফন সম্পন্ন হয়।

জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে দাফনের ১৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (১৫ ডিসেম্বর) উত্তোলন করা হয়। পরে সেটি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার ময়নাতদন্তে অপারগতা প্রকাশ করায় ৬ ঘণ্টা পরে ড. সেলিম হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানার (ওসি) প্রবির কুমার জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়। পরে রাত ৮টার দিকে শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কুমারখালীর বাঁশগ্রামে এসে পৌঁছায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম