ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আন্তর্জাতিক ছবিতে শ্রুতি হাসান

#

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:32 AM

news image

এ বছর শ্রুতি হাসানের কোনো ছবি মুক্তি পায়নি। করোনার কারণে দীর্ঘ সময় বেকার বসে থাকতে হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই কাজে ব্যস্ত  হয়ে পড়েছেন তেলেগু, হিন্দি ও তামিল ছবির জনপ্রিয় এ অভিনেত্রী। এবার আন্তর্জাতিক ছবিতেও দেখা যাবে তাকে। ছবির নাম ‘দি আই’। ডাফেন শোমন পরিচালিত ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে শ্রুতির বিপরীতে রয়েছেন স্কটিশ অভিনেতা মার্ক রাওলে। এর আগে ‘দ্য লাস্ট কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করে নজরে আসেন মার্ক। শুক্রবার খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন শ্রুতি। তিনি লেখেন, ‘‘এ রকম একটা ভাল টিমের সঙ্গে এই ছবিটার অংশ হতে পেরে ভাল লাগছে। আমি গল্প বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই রকম একটা গল্পের অংশ হতে পেরে আমি আরও খুশি।’’ ছবির গল্প ১৯৮০ এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এক বিধবা মহিলা তার মৃত স্বামীকে ফিরে পেতে চায়। ক্রমেই তার এক অন্ধকার জগতে প্রবেশ। আগামী মাসে গ্রিসের এথেন্স শহরে শুরু হবে এই ছবির শুটিং। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম