ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আন্তর্জাতিক ক্রিকেটকে কাইরেন পোলার্ডের বিদায়

#

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল, ২০২২,  9:59 AM

news image

সাদা বলে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কাইরেন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ৩৪ বর্ষী এই ক্রিকেটার। পোলার্ড ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভেবেচিন্তে আলোচনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছর বয়সেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমার শৈশবের নায়ক, ব্রায়ান লারার নেতৃত্বে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেক হয়। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলেছি সেটা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং হোক।’ ২০০৭ সালে অভিষেক হওয়ার পর ১২৩ ওয়ানডে ও ১০১ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড। যেখানে ওয়ানডেতে তিন শতকে ২৬.০১ গড়ে ২৭০৬ রানের পাশাপাশি ৫৫ উইকেট রয়েছে তার। টি-টুয়েন্টিতে ১৩৫.১৪ স্ট্রাইক রেটে ১৫৬৯ রান রয়েছে ডানহাতির। ডেভিড মিলারের পর পোলার্ডই একমাত্র ক্রিকেটার যে টেস্ট না খেলেই ২২৪ ম্যাচে মাঠে নেমেছেন। পোলার্ডের বিদায়ের পর সিডব্লিউআই সভাপতি রিকি স্কেরিট জানিয়েছেন, ‘গত ১৫ বছরের অধিক সময় ধরে উইন্ডিজ ক্রিকেটকে নিজেকে উজাড় করে দেয়ায় সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ২০১৯ সালের সেপ্টেম্বরে সাদা বলের অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের উভয় দলেই যে উচ্চ মানের নেতৃত্ব এবং প্রতিশ্রুতি বিনিয়োগ করেছেন তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা তার ক্যারিয়ারে অব্যাহত সাফল্য কামনা করি।’ পোলার্ডের নেতৃত্বে সাদা বলে ৬১ ম্যাচে মাঠে নেমেছে উইন্ডিজ। যেখানে ২৫ ম্যাচে জয় পেয়েছে তার দল বিপরীতে হেরেছে ৩১ ম্যাচে। পোলার্ডই একমাত্র উইন্ডিজ ক্রিকেটার যে ১০০টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়াও ক্রিস গেইলের ৫৫২ ছক্কার পর ২৩৪ টি ছক্কা রয়েছে পোলার্ডের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম