ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আনোয়ারুল হত্যা: সিলিস্তি-আমানসহ তিনজন গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৪,  8:08 AM

news image

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ঢাকা থেকে আটক তিন ব্যক্তিকে অপহরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ তিন জন হলেন- সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও সিলিস্তি রহমান। বৃহস্পতিবার (২৩ মে) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। তিনি জানান, এমপি আনারকে হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। এই তিনজন ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যায় তারা জড়িত। যেহেতু এমপি আনারের মেয়ে তার বাবাকে অপহরণের অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন, সেই কারণে তিনজনকে অপহরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিন নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পরে, গত ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজীম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের। বুধবার (২২ মে) হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে মেলেনি মরদেহ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম