ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

আত্মবিশ্বাসের অভাবে রান করতে পারছেন না শান্ত-মুমিনুলরা: ডমিঙ্গো

#

ক্রীড়া প্রতিবেদক

২০ জুন, ২০২২,  4:23 PM

news image

ব্যাট হাতে টানা ব্যর্থ হচ্ছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা। হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, আত্মবিশ্বাসের অভাবে রান করতে পারছেন না মুমিনুল হকরা। ব্যাটিংয়ে মনোযোগ দিতে নেতৃত্ব ছাড়লেও আত্মবিশ্বাস না থাকার কারণেই সফল হতে পারছেন না মুমিনুল, তৃতীয় দিনের খেলা শেষে এমন মন্তব্য করেন ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস খুবই তলানিতে। আমাদের বড় কিছু খেলোয়াড়, মুমিনুল, শান্তসহ কিছু ছেলে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মুহুর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’ তিনি বলেছেন, ‘দুই ইনিংসেই অনেকগুলো সফট ডিসমিসাল হয়েছে। ব্যাটিংয়ের সময় অনেকগুলো ভুল সিদ্ধান্তও ছিল। প্রথম ইনিংসে ১০৩, এটা আরও বেশি হতে পারতো। দ্বিতীয় ইনিংসে ২৪৫ এটাও আরও বেশি হওয়া দরকার ছিল। সুতরাং সারমর্ম করতে গেলে বলতে হয় এক টেস্টে এতগুলো সফট ডিসমিসালই নির্দিষ্ট করে দায়ী।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম